ছেঁড়া-ফাটা নোট লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০২৬ সময়ঃ ৮:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ অপরাহ্ণ

দেশজুড়ে ছেঁড়া, ক্ষতিগ্রস্ত ও ময়লাযুক্ত টাকার নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় সেগুলো গ্রহণ এবং বিনিময়ে সমমূল্যের নতুন বা ব্যবহারযোগ্য নোট দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সব তফসিলি ব্যাংককে এ নির্দেশ মেনে চলতে বলা হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের নগদ লেনদেন নির্বিঘ্ন রাখতে প্রতিটি ব্যাংক শাখায় নিয়মিতভাবে ছেঁড়া ও ত্রুটিপূর্ণ নোট গ্রহণ করতে হবে এবং তার পরিবর্তে উপযুক্ত নোট সরবরাহ নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এই সেবা যথাযথভাবে দেওয়া হচ্ছে না, যার ফলে গ্রাহকদের ভোগান্তি বাড়ছে।

এই সমস্যা সমাধানে ‘ক্লিন নোট পলিসি’ আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট গ্রহণ ও বিনিময়ের জন্য আলাদা কাউন্টার চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোকে বলা হয়েছে, গ্রাহকদের কাছ থেকে নেওয়া ক্ষতিগ্রস্ত নোটের পরিবর্তে পরিষ্কার ও পুনঃব্যবহারযোগ্য নোট সরবরাহ করতে হবে। এ ক্ষেত্রে কোনো শাখা গাফিলতি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G