ট্রাস্ট ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দেবে

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১১:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Trust_bank_logoপুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এই সভা হবে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৫ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৫ পয়সা।

আগামী ১৫ মার্চ এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/হাসান

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G