দুই বোনের অসাধারণ অর্জন: এমবিবিএস শেষে বিসিএসও একসঙ্গে

প্রকাশঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজবাড়ীর কৃতি দুই বোন—ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ আরশি—৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এমবিবিএসের পর একসঙ্গে বিসিএসেও বাজিমাত করায় তাদের পরিবারসহ পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার।

শশী ও আরশি রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার বাসিন্দা। তারা রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা এবং বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মালেকা আক্তার শিখার কন্যা। এছাড়া তারা রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক মরহুম আব্দুল গফুরের নাতনি।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোনই ২০১৫ সালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর শশী ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং আরশি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ২০২২ সালে এমবিবিএস সম্পন্ন করার পর তারা বিসিএসের প্রস্তুতি নেন এবং প্রথম প্রচেষ্টাতেই সাফল্যের মুখ দেখেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী বলেন,

“আমার দুই মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে তারা কঠোর পরিশ্রম করেছে। আমরা সবসময় তাদের পাশে থেকেছি। জীবনের প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমাদের আনন্দের শেষ নেই। সবাই তাদের জন্য দোয়া করবেন।”

দুই বোনের এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও রাজবাড়ীবাসী গর্বিত এবং উচ্ছ্বসিত।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G