দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছেছে ৩৫.৩০ বিলিয়ন ডলারে

প্রকাশঃ মে ২৩, ২০২৬ সময়ঃ ৯:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫০ অপরাহ্ণ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক–এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৫ মে পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী হিসাব করলে রিজার্ভ দাঁড়ায় ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার।

এর আগে ৪ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন ডলার। ওই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৫৯৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G