নাসিরপুরের মরদেহগুলো গ্রহণ করবে না স্বজনরা

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৭ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫২ অপরাহ্ণ

মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্থানায় নিহত ৭ জনের মরদেহ সনাক্ত করেছেন স্বজনরা। তবে মরদেহগুলো সনাক্ত করলেও গ্রহণ করবেন না বলে জানিয়েছেন তারা।

আজ সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল।

নাসিরপুরের জঙ্গি আস্থানায় নিহতদের সনাক্ত করতে স্বজনরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গা গ্রাম থেকে মৌলভীবাজার এসেছেন। মরদেহগুলো ছিন্নভিন্ন থাকায় ঘটনাস্থল থেকে পাওয়া একটি ছবি দেখে লাশগুলোর সনাক্ত করেছেন নিহত লোকমানের শ্বশুর আবু বক্কর সিদ্দিক, ভায়রা সানোয়ার হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। তবে মরদেহগুলো স্বজনরা গ্রহণ করবে না বলে জানিয়েছেন তারা।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G