নৈরাজ্য সৃষ্টিকারীদের গুলি: ফের হুঁশিয়ারি

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bgb headআক্রান্ত হলে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিজিবি সদস্যরা প্রয়োজনে গুলি করবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন বাহিনীটির প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘২০১৩ সালের ৬ মে যে ইনসিডেন্ট হয়েছে এবং ২ জন সৈনিককে পিটিয়ে হত্যা করেছে, এই সুযোগটা আর দিতে পারি না। আমার সৈনিকরা আক্রান্ত হলে প্রয়োজনে গুলি করবে। কারণ অস্ত্র ছাড়া তো আর কিছুই তাদের কাছে নাই।’

রোববার সকালে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, আত্মরক্ষা ও জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনে বিজিবি গুলি করতেও দ্বিধাবোধ করবেনা। সে বর্ডারে হোক আর এখানেই হোক। নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বিজিবির কর্তব্য।

তিনি বলেন, আমরা জানি কোন জিনিসটা করলে মানবাধিকার লঙ্ঘন হবে আর কোন জিনিসটা করলে মানবাধিকার লঙ্ঘন হবে না। আমার অধিকার আমার বেঁচে থাকা। আমার অধিকার জনগণের জীবন বাঁচানো। যে কোনো সন্ত্রাসীকে নিবৃত করেই তাদের( জনগণকে) বাঁচানো। এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে।

এর আগে বিজিবি মহাপরিচালক, রংপুর রিজিয়নের নব-নির্মিত অফির্সাস কোয়াটার, এসএম ব্যারাক, অফিস বিল্ডিং ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। পরে দুপুরে তিনি সৈনিক অফির্সাসদের অংশগ্রহণে দরবার অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিক্ষণ /এডি/ বাবলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G