নড়াইলে বিএনপি-শিবির কর্মীসহ আটক ২৫

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Arrest_1banglanews24__421507059পুলিশের বিশেষ অভিযানে নড়াইলে বিএনপি-শিবিরের দুই কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে  ২৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে হাফিজুল রহমান কাজী নামে বিএনপির এক কর্মী ও খাইরুল ইসলাম নামে শিবিরের এক কর্মী রয়েছে।

নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নড়াইল  সদর থানা থেকে ১২ জন, লোহাগড়ায় পাঁচ, কালিয়ায় পাঁচ ও নড়াগাতি থেকে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম  আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রুমন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G