পাকিস্তানে নিহত চার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৬:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

pak_773316377পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার খুররাম উপজাতীয় অঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
ডন অনলাইনের খবরে বলা হয়, হামলার পর ওয়ারমাগাই এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) শীর্ষ কমান্ডার গুল নিহত হয়।খবরে পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে অভিযান চালাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রাজিব

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G