ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় জয় পাওয়া ম্যাচে গোল করে নকআউট পর্বের গোলখরা ভাঙেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার গোল নয়, বরং পেনাল্টি নেওয়ার ঠিক আগের একটি মুহূর্ত।
শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরে অফসাইডের কারণে তাদের আরেকটি গোল বাতিল হয়। এরপর পেনাল্টির সুযোগ পায় পর্তুগাল। স্পটকিক থেকে ৪১ বছর বয়সী রোনালদো নিখুঁত শটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।
পেনাল্টি নেওয়ার আগে কয়েক সেকেন্ড নিজের সঙ্গে কথা বলতে দেখা যায় রোনালদোকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক ব্যবহারকারী দাবি করেন, তিনি শট নেওয়ার আগে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেছিলেন, যার অর্থ ‘আল্লাহর নামে’।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে একই ধরনের দাবি দেখা গেছে। একজন ব্যবহারকারী লেখেন, সফলভাবে পেনাল্টি নেওয়ার আগে রোনালদোকে ‘বিসমিল্লাহ’ বলতে শোনা গেছে। আরেকজনের ভাষ্য, তিনি পরপর দুইবার ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেছিলেন। আরও অনেকে একই দাবি তুলে ধরে ভিডিওটি শেয়ার করেন।
তবে ভিডিওতে রোনালদো ঠিক কী বলেছিলেন, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এ বিষয়ে পর্তুগাল অধিনায়কও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতি / এডি / শাআ
বিশ্বকাপের মাঠে শিশুদের কানে হেডফোন ব্যবহার করা হয় কেন? জানুন আসল কারণ
বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইতিহাসের নতুন মাইলফলক ছুঁলেন মেসি ও জকোভিচ
‘আমার আগে কিছুই জেতেনি পর্তুগাল’, বিদায়ের বার্তায় রোনালদো
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা ৭ কিংবদন্তি ফুটবলার
ফ্রান্সের জার্সিতে কেন মুরগির প্রতীক? জানুন এর পেছনের ইতিহাস
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ফিফার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা ইরানের
পেনাল্টির ঠিক আগে রোনালদো কি আবারও বললেন ‘বিসমিল্লাহ’?
বাংলাদেশকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইসিসির কাছে সাবেক বিসিবি সভাপতির চিঠি
ফের আলোচনায় ঘানার সেই তান্ত্রিক, এবার আর্জেন্টিনাকে নিয়ে দিলেন দুঃসংবাদ
কোয়ার্টারে নয়, অন্য পর্বে হতে পারে মেসি-রোনালদো মহারণ