বাংলালিংকের বিরুদ্ধে আসিফের প্রতারণার অভিযোগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০০ অপরাহ্ণ

রবিউল ইসলাম, প্রতিক্ষণ ডট কম :

আসিফবাংলাদেশের প্রায় সমস্ত শিল্পীদের গান বিভিন্ন ভাবে বিনা অনুমতিতে ব্যবহারের অভিযোগ উঠেছে মোবাইল কোম্পানী বাংলালিংকের বিরুদ্ধে ।

এই মোবাইল কোম্পানি মাস শেষে প্রতি ওয়েলকাম টিউনের বিপরীতে বত্রিশ টাকা , প্রাথমিক ডাউন লোডের সময় প্রায় বিয়াল্লিশ টাকা কেটে নিলেও শিল্পীদের মূল্যায়ন না করার অভিযোগ ওঠেছে  সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে । এ সম্পর্কিত কন্ঠশিল্পী  আসিফের  অভিযোগ ফেসবুকে ঝড় তুলেছে।

সংগীত শিল্পী আসিফের মতে,  বাংলাদেশের গীতিকার, সুরকার, শিল্পীদের তুচ্ছ তাচ্ছিল্য করে কোম্পানিটি শত শত কোটি  টাকা গিলে ফেলেছে বছরের পর বছর । তিনি দাবি করেন, বাংলালিংক শিল্পীদের  টাকা লোপাটের মাধ্যমে  তাদের প্রতিষ্ঠিত সিষ্টার কনসার্ন  মবিজোন প্রতিষ্ঠিত করেছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ এক স্ট্যাটাসে জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ  বাংলা লিংকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেন।

তিনি আরো বলেন,‘ শুধু আমার গানই ব্যবহার করেছে ৭৬৮ টি । নানান প্যাকেজ দিয়ে তরুণ প্রজন্মের একটা অংশকে রাত জাগিয়ে রেখেছে। তৈরী করেছে একটি  ঘুমন্ত  প্রজন্ম।’

‘এছাড়া সারা দেশে অসংখ্য মোবাইল টাওয়ার তৈরী করে জনস্বাস্থ্যকে ফেলেছে হুমকির মুখে। এই মোবাইল টাওয়ারের অবস্থান থাকার কথা জনবসতির অন্তত তিনশো মিটার দূরে । কিন্তু শোভা পাচ্ছে বাড়ীর ছাদে, যা পৃথিবীর কোথাও দেখা যায় না।এতে গাছগাছালী মরে যাচ্ছে, শিশুর জন্ম হচ্ছে শারীরিক ত্রুটি নিয়ে।’

তার স্ট্যাটাসে তিনি আরো বলেন, ‘এজেন্ডাধারী পরিবেশবাদীরা নিশ্চুপ।’ গণমাধ্যমকে উল্লেখ করে তিনি অভিযোগ করেন,‘ পত্রিকা, টেলিভিশনের বিজ্ঞাপনের নেশা, এরা কোনদিন লিখবেনা, দেখবেনা। এরা সবাই বাংলালিংকের বাম পকেটে।’

বাংলালিংককে হুমকি দিয়ে তিনি বলেন,  দেখা হবে আদালতে খুব শীঘ্রই । পকেটস্থ মিডিয়াও তোমাদের বাঁচাতে পারবেনা। বিদেশী বেনিয়ারা এখন রাষ্ট্র দখল করতে আসেনি। এসেছে অর্থনীতি ও জনস্বাস্থ্য খাওয়ার জন্যে।  ’

কন্ঠ শিল্পী আসিফের ফেসবুক লিংক: https://www.facebook.com/asif.akbar.bd?fref=ts

প্রতিক্ষণ/এডি/রাকিব

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G