বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

নাসিমবিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত মানববন্ধনে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি যে ধরণের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, এতে তাদের সঙ্গে সংলাপ করা যায় না। শুধু তাই নয়, মধ্যবর্তী নির্বাচনেরও কোনো সম্ভাবনা নেই। তাই ২০১৯ সালেই পরবর্তী সংসদ নির্বাচন হবে।

বিএনপির বিরুদ্ধে রুখে দাড়াতে জনগণ রাজপথে নেমে গেছে বলেও জানান তিনি। এসময় স্বাচিপর মহাসচিব ডা. ইকবাল আর্সনালসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হরতাল অবরোধের নামে দেশব্যপী বিএনপি জামায়াতের সহিংসতার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে স্বাচিপ।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G