বিএনপি বোমা মেরে ক্ষমতায় যেতে চায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

majba_41618বিএনপির রাজনীতির কবর হবে জেনে তারা পেট্রোলবোমা মেরে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের মিরসরাইয়ের ছিনকি আস্তানা রেলস্টেশনে রেলপথ ও রেলে নাশকতাবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনে না যাওয়া ও স্বাধীনতাবিরোধীদের পক্ষ নেওয়া বিএনপির একটি ঐতিহাসিক ভুল উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, মানুষ মেরে ক্ষমতায় যেতে চাওয়া খালেদা জিয়ার আরেকটি বড় ভুল।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,  নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সম্পাদক জাহাঙ্গীর কবির, বারইয়ারহাট পৌর মেয়র আবু তাহের ভূঁইয়া, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক, রেলওয়ের এডিবি (অফারেশন) হাবিবুর রহমান, স্বজন সভাপতি ফারুক হোসেন, শ্রমিকলীগ নেতা আবুল বসর মিয়াজী, চেয়ারম্যান মকছুদ আহম্মদ প্রমুখ।

এ সময় ছিনকিআস্তানা রেলওয়ে স্টেশনে ২নং ডাউন ট্রেন ও আন্তঃনগর, মহানগর গৌধুলী আপ ও ডাউন রেল স্টেশনের দাবি জানায় স্থানীয়রা।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G