ভারতে ভবন ধসে নিহত ১২

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৬:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

ndtvভারতের উত্তর প্রদেশে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছে কমপক্ষে ২ জন।

প্রদেশটির চান্দালি শহরে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৫ জন নারী এবং ২ জন শিশু। প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকর্মীরা নিহতদের মৃতদেহ বের করে আনে বলে জানিয়েছে ভারতীয় দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় ভবনটিতে ১৭ জন মানুষ ছিলো। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিক্ষণ /এডি/জেসমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G