মিরপুরে বন্দুকযুদ্ধে শ্রমিকদলের নেতা নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১০:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্র্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

bonduk-juddytরাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় শ্রমিকদলের নেতা ওদুদ (৩০) নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, টিএসসিসহ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাকে আটক করা হয়েছিল। শ্রমিকদলের আরেক নেতা রাসেলসহ তার অন্য দুই সহযোগীকে আটকের জন্য রোববার গভীর রাতে ওদুদকে নিয়ে মিরপুর শেওড়াপাড়ায় অভিযানে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ওদুদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে দুর্বৃত্তদের গুলিতে ওদুদ আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

 

 

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G