মিরপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর মিরপুরে পূরবী সিনেমা হলের সামনে আজ ভোর ৬টার দিকে বাসের ধাক্কায় নার্গিস আক্তার (১৯) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
তিনি ভোলা জেলার বাসিন্দা। তিনি কালশীর লালমাটিয়া এলাকায় থাকতেন। পূরবী মার্কেটে কেজি গার্মেন্টে চাকরি করতেন নার্গিস।
তার সহকর্মী তাসলিমা আক্তার জানান, ভোরে গার্মেন্টে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় একটি বাস নার্গিসকে ধাক্কায় দিলে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ-ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক নার্গিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিক্ষণ/এডি/মেরাজ
























