রেকর্ড ভাঙলেন মাহি

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mahiইউটিউবে রেকর্ড গড়েছেন মাহিয়া মাহি অভিনীত ‘অগ্নি ২’ সিনেমার আইটেম গান ‘ম্যাজিক মামনি’। অল্প সময়ে গানটি ৬ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

‘ম্যাজিক মামনি’ ইউটিউবে প্রকাশ করা হয় ৪ জুন। এরপর প্রথম সপ্তাহে চলচ্চিত্রের গানের ক্ষেত্রে সবচেয়ে বেশি দর্শক ইউটিউবে দেখে গানটি। আর দুই সপ্তাহের মাথায়ও সে রেকর্ড অক্ষুণ্ন রয়েছে। বাংলাদেশের কোনো চলচ্চিত্র, নাটক, গান দুই সপ্তাহে ইউটিউবে এতবার দেখা হয়নি।

গানটি প্রথম ৬ দিনে ৪ লাখ ৬১ হাজার ৪৮০ বার দেখা হয়। যা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। সর্বশেষ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ৬ লাখ ১৪ হাজার ৪৩৮।

‘ম্যাজিক মামনি’ গানটি লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি, সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি ও কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার।

ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘অগ্নি ২’। এতে ঢাকার মাহি ও কলকাতার ওম জুটি বেঁধে অভিনয় করেছেন।

‘অগ্নি ২’ ঈদুল ফিতরে দুই দেশে একযোগে মুক্তি পাচ্ছে। ২০ জুন সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেয়া হবে বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। যৌথভাবে সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী ও হিমাংশু।

 

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G