রোববার ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১১:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

indexছাত্রদল নেতাকর্মীদের আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যা, গুম, গ্রেফতার-নির্যাতন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহত ভাবে মিথ্যা মামলায় জড়ানো এবং তার গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা সহ মৌলিক অধিকার সমূহ খর্ব করার প্রতিবাদে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান, অবিলম্বে অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল আগামী রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবার ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ ও উপজেলা সমূহের ছাত্রদল নেতৃবৃন্দকে তা স্বত:স্ফুর্তভাবে পালনের আহবান জানান।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G