লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

প্রকাশঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালান আওয়ামী লীগের নেতা–কর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনার শেষে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ হাইকমিশন ও সোয়াস কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সেমিনার শেষে ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে বের হওয়ার সময় হাইকমিশনের একটি কালো বিএমডব্লিউ গাড়িকে লক্ষ্য করে আওয়ামী লীগের কর্মীরা ডিম নিক্ষেপ করেন। তাঁদের ধারণা ছিল, গাড়িটিতে মাহফুজ আলম রয়েছেন। এমনকি কয়েকজন কর্মী গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে হামলার প্রচেষ্টা ব্যর্থ হয়।

হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, গাড়িটিতে মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য একটি পথে অন্য গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেছিলেন।

ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনা সভায় মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G