সংলাপের টেবিল নয়, কারাগারে খালেদার জায়গা: তথ্যমন্ত্রী

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

ইনুআগুনে মানুষ পোড়ানোর আসামি বেগম খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগারে। কারণ বেগম খালেদা জিয়াকে রেখে বাংলাদেশ উন্নতি ও শান্তির পথে আর এগুবে না।

আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, বেগম খালেদা হচ্ছে রাজনীতির শনি ও দুষ্টগ্রহ। সরকারের সমালোচনা করার আগে আগুনে মানুষ পোড়ানোর আসামি ওই বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করার সিদ্ধান্ত নিতে হবে।

আগুনে মানুষ পোড়ানোর ঘটনা বন্ধ না করলে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার না করার আবদার হবে জাতির সঙ্গে রসিকতার শামিল। তাই তাকে রাজনীতি থেকে বিদায় জানানো ছাড়া অন্য কোনো পথ নেই।

ঢাকায় টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, এটা নিয়মিত বৈঠকের অংশ। এ বৈঠক থেকে নাশকতা বন্ধে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে।

পরে সার্কিট হাউজে তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G