স্বাস্থ্য ভাল রাখতে ঘরোয়া ব্যায়াম
লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
স্বাস্থ্য ঠিক
রাখতে আমাদের প্রচেষ্টার শেষ নাই। কিভাবে আমরা স্বাস্থ ভাল রাখতে পারি তা নিয়ে প্রতিদিন চলে আমাদের নানা আয়োজন। অনেকে তাই শরীরের গঠন ঠিক রাখতে জিমে যান। যারা জিমে যেতে পছন্দ করেন না বা যারা জিমে যাওয়ার সময় পান না তাদের জন্য রইলো কিছু ব্যায়াম।
চলুন তাহলে জেনে নেই কিছু ঘরোয়া ব্যায়াম সম্পর্কে।
দ্য হ্যাপি বেবি পোজ :
প্রথমে মেঝেতে শুয়ে পরুন। এরপর দুটো পা আসতে আসতে সামনের দিকে তুলুন। পা দুটো অর্ধেক ভাঁজ অবস্থায় তুলে যতটা সম্ভব প্রসারিত করুন। এরপর হাত দিয়ে পায়ের গোড়ালি দুটো ধরে, পা দুটিকে নিচের দিকে নামানোর চেষ্টা করুন। এমন অবস্থায় কোনোভাবে ঘাড় মাথা তুলবেন না। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন।
দ্য কোবরা :
এ পোজটা একদম সোজা। মেঝেতে উল্টো পিঠে শুয়ে পরুন। এরপর ধীরে ধীরে সামনের দিকে তাকিয়ে ঘাড়-মাথাসহ বুকের দিকটা ওপরে তুলতে থাকুন। অবশ্যই ২ হাতে সামনের দিকে ভর রাখবেন শরীরের। অনেকটা এল শেপের মতো দেখাবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখবেন।
দ্য গডেস পোজ :
সকালে এ ধরনের ব্যায়াম করা যেতে পারে। প্রথমে সোজাসুজি দাঁড়িয়ে পরুন। এরপর পা ২টি দেড় থেকে ২ ফুটের মতো প্রসারিত করতে হবে। শুধু তাই নয়, পায়ের প্রসারণ সোজাসুজি থাকবে না এমনভাবে দাঁড়াতে হবে যেন দেখে মনে হবে আপনি চেয়ারে বসে আছেন। পিঠ, ঘাড়, মাথা সোজা থাকবে। হাত সামনের দিকে প্রনামের স্টাইলে থাকবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে।
দ্য ক্রেজি অ্যাডভান্সড যোগা পোজ :
এ ব্যায়াম অনেকটা ব্যাঙের মতো। প্রথমেই পা ২টি ভাঁজ করে হাফ বস্তে হবে। এরপর হাত দুটো ২ পায়ের ফাঁক দিয়ে বের করে মেঝেতে রাখতে হবে। এভাবে কিছুক্ষণ থাকতে হবে। শ্বাস-প্রশ্বাস থাকবে স্বাভাবিক।
দ্য বোট পোজ :
অনেকটা ভি শেপের মতো করে শরীর রাখতে হবে। মেঝেতে সোজা হয়ে বসে পা সোজা অবস্থায় ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে তুলতে হবে। হাত ২টি সোজাসুজি রাখতে হবে হাঁটুর পাশে। শরীরের ওপরের অংশও পিছনের দিকে কিছুটা হেলে থাকবে। এভাবে কিছুক্ষণ থাকতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে।
প্রতিক্ষণ/এডি/সজিব
























