১৬ বছরের কম বয়সী শিশুদের ফোন ব্যবহার নয়: বিএসএমএমইউ ভিসি

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০২২ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

‘১৬ বছরের নিচে শিশুদের ফোন ব্যবহার ঠিক নয়। কারণ এই বয়সে শিশুরা মোবাইল ফোন ব্যবহার করলে নিজের অজান্তেই অনেক সময় তারা অপরাধে জড়িয়ে পড়ে’ – কথা গুলো বলেছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভাগটির গত পাঁচ বছরের শিশুদের নিয়ে বিভিন্ন গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

উপাচার্য বলেন, সাধারণত এত অল্প বয়সী ছেলে মেয়েরা কোনটি ভালো কোনটি খারাপ সেটি বুঝার সক্ষমতা থাকে না। তবে যেসব শিশু মোবাইলে আসক্ত তাদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে হবে। তারা এক সঙ্গে মোবাইল ফোন আসক্তি কমাতে পারবে না। এজন্য তাদের দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা তবে একটানা আধাঘণ্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করা বা দেখা যাবে না। এটি করতে পারলে হয়ত সোশ্যাল মিডিয়ার অ্যাবইউজ থেকে রক্ষা পেতে পারি।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট দফতর থেকে বেশি বেশি প্রচার করতে হবে, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে কোন অ্যাবইউজ করলে তা ধরা যায়, ধরা পড়লে বিচার হবে। এটি প্রচার করতে পারলে শিশুদের ইন্টারনেট তথা সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G