অপরাজনীতিকে বিদায় করতে চাই : খালেদা

প্রকাশঃ মে ২১, ২০১৭ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ অপরাহ্ণ

পুলিশ ব্যবহার করে বিরোধী দলের কার্যালয় তছনছ করার মতো অপরাজনীতিকে বিদায় করতে চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার বিকেলে নিজের টুইটার অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পোস্ট করা বার্তায় এমন কথা বলেছেন তিনি।

টুইট বার্তায় বিএনপির চেয়ারপারসন লেখেন, ‘পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।’

গতকাল শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আর এই তল্লাশির প্রতিবাদে আজ রোববার বিএনপি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে। অন্যায়ভাবে এ অভিযান চালানো হয়েছে অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G