অপ্রত্যাশীতভাবে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে পার্টির শীর্ষ সম্মেলন থেকে সরিয়ে নেয়া হলো

প্রকাশঃ অক্টোবর ২২, ২০২২ সময়ঃ ৭:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৩ অপরাহ্ণ

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ সম্মেলনে থেকে সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সমাপ্তি অনুষ্ঠান থেকে অপ্রত্যাশীতভাবে সরিয়ে নেয়া হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) ওই অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে বসা জিনতাওকে দু’জন লোক এসে পাহারা দিয়ে সরিয়ে নিয়ে যায়, গণমাধ্যমে আসা একটি ভিডিওতে এমনটি দেখা গেছে।

ভিডিও‘টিতে দেখা যায়, অনিচ্ছা সত্ত্বেও চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সম্মেলনস্থলের মঞ্চ থেকে দু’জন ব্যক্তি এসে সরিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু বারবার তিনি তাতে অস্বীকৃতি জানানোয় এক পর্যায়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। যাওয়ার আগে শিকে কিছু বলতে দেখা যায় হু জিনতাওকে। তাতে মাথা নাড়েন শি। মঞ্চ ছাড়ার আগে প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের কাঁধে হাত রাখেন হু জিনতাও। লি কেকিয়াং শি’র ডান পাশে বসা ছিলেন।

২০০২ থেকে ২০১২ পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন হু জিনতাও। ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত হু জিনতাও দেশটির প্রেসিডেন্ট ছিলেন। হু জিনতাওয়ের পর দলের সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন শি জিনপিং।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G