অবশেষে এলিটা’র এ্যালবাম

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ৮:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ণ

elitaঅবশেষে কণ্ঠশিল্পী এলিটা’র একক এ্যালবাম বাজারে আসছে। এ্যালবামের নাম ‘এলিটা…আমার প্রথম’। সামনের বৈশাখ মাসেই এলিটার ভক্তদের অপেক্ষার প্রহর গুণা শেষ হবে।

২০০৩ সালে ব্ল্যাক ব্যান্ডের ‘আমার পৃথিবী’ এ্যালবামের ‘মিথ্যা’ গানটিতে কণ্ঠ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে পরিচিতি পান এলিটা।

এরপর তিনি নিজের ব্যান্ড রাগা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ২০০৫ সালে প্রকাশিত হয় রাগার প্রথম এ্যালবাম।  নয়টি গান দিয়ে প্রথম একক এ্যালবামটি সাজানো হয়েছে।

‘এলিটা…আমার প্রথম’ এ্যালবামের গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ, অদিত, সন্ধি ও শাকের। এটি বাজারে আনছে জিরোনা এন্টারটেইনমেন্ট। এ্যালবামটি অডিও সিডির পাশাপাশি ডিজিটালিও প্রকাশিত হবে বলে জানান এলিটা।

 

 

প্রতিক্ষণ/এডি/শারমিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G