অভিনেত্রী ববিতার বাসায় ভয়াবহ চুরি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৭ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Bobita 01চলচ্চিত্রের কোন দৃশ্যে নয়, এবার বাস্তবেই অনাকাঙ্খিত এক ঘটনার মুখোমুখি হয়েছেন ঢাকাই ছবির কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সম্প্রতি তার বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বাসার কাজের মেয়ে মূল্যবান জিনিসপত্র, টাকা আর গহনা সবমিলিয়ে ১০ লাখ টাকার মতো চুরি করে পালিয়েছে।

ঘটনা সম্পর্কে ববিতা জানান, পিংকি ও ইয়াসমিন নামে দুই গৃহকর্মী ৬ মাস ধরে তার বাসায় কাজ করছিলেন। চলতি মাসের এক তারিখ পিংকি বিকাশে বেতনের টাকা বাড়িতে পাঠানোর কথা বলে ইয়াসমিনকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

পিংকির বাড়ি সিরাজগঞ্জের দত্তবাড়ী আর ইয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জ। এদিকে মেয়ে দুটি পালিয়ে যাওয়ার পর গহনা, টাকা এবং মূল্যবান জিনিসপত্র বাসায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

উদ্বেগ নিয়ে ববিতা আরোও বলেন, পরিকল্পিতভাবে মেয়ে দুটি আমার ঘরের জিনিসপত্র চুরি করে পালিয়েছে কদিন আগে। আমি তাদের গ্রামের বাড়িতে লোক পাঠিয়েছি। উপায় না পেলে থানায় জিডি করবো।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G