অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ রাখার নির্দেশ

প্রকাশঃ মে ২২, ২০২৬ সময়ঃ ১০:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৮ অপরাহ্ণ

অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আপাতত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং বর্তমান শিক্ষা কাঠামোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২০ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ডের অধীন এ নির্দেশনা কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চালু না থাকায় অষ্টম শ্রেণিতে আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত শিক্ষার্থীরা প্রথমবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় নিবন্ধন করে এবং পরে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষার জন্য আবার রেজিস্ট্রেশন সম্পন্ন করে।

এ অবস্থায় অষ্টম শ্রেণিতে অতিরিক্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। তাই ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে। ফলে আপাতত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G