চট্টগ্রাম বাদে সারাদেশে নির্ধারিত সূচিতেই হবে এইচএসসি পরীক্ষা

প্রকাশঃ জুলাই ১৭, ২০২৬ সময়ঃ ১০:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৭ অপরাহ্ণ

অতিবৃষ্টিজনিত বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের সব শিক্ষা বোর্ডের প্রতিনিধি, জেলা প্রশাসকরা এবং শিক্ষামন্ত্রী অংশ নেন।

বৈঠকে উপস্থিত এক শিক্ষা বোর্ডের কর্মকর্তা জানান, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে অধিকাংশ শিক্ষা বোর্ডে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার পরীক্ষাগুলো আপাতত স্থগিত থাকবে।

তিনি আরও জানান, পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও সংশোধিত সূচি শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, টানা বৃষ্টিপাত ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষার জন্য উপযোগী থাকায় সেখানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণে কোনো বাধা নেই।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G