আইপিএলের খরচ ১৬৭ কোটি টাকা, ৮০ ক্রিকেটার বিক্রি

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০২২ সময়ঃ ১২:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

২০২৩ সালের আইপিএল মাঠে গড়ানোর আগে এবার ছোট নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু শেষ অবদি ছোট নিলাম আর ছোট থাকল না। আইপিএল মানেই তো টাকার ছড়াছড়ি। আগের আইপিএলের সব রেকর্ড ভেঙে গেল এবার। ২০২৩ সালে নতুন বছর প্রতিযোগিতার আগে নিজেদের দল গুছিয়ে নিল ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি।

এ বারের নিলামে মোট ৪০৫ জনের নাম ছিল। তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। মোট ৮৭ জন ক্রিকেটারকে কেনা যেত। তার মধ্যে ৮০ জন বিক্রি হলেন। এই ৮০ জনের পিছনে খরচ হল ১৬৭ কোটি টাকা।

নিলামের পর ১০টি দলের মধ্যে সাতটি দল তাদের পুরো দল তৈরি করে ফেলেছে। অর্থাৎ তাদের দলে ২৫ জন করে ক্রিকেটার রয়েছে। তার মধ্যে ৮জন করে বিদেশি ক্রিকেটার। সেই দলগুলি হল চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে ২৪ জন ক্রিকেটার। অর্থাৎ, আরও এক জন কিনতে পারত তারা। তবে বিদেশি ক্রিকেটারের কোটা শেষ করেছে তারা।

সব থেকে কম ২২ জন করে ক্রিকেটার রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসে। দু’টি দলেই রয়েছে ২২ জন করে ক্রিকেটার। কলকাতা তাদের ৮জন বিদেশির কোটা পূর্ণ করে ফেললেও পঞ্জাব দলে এক জন কম বিদেশি রয়েছে।

এ বারের আইপিএলে সবাইকে ছাপিয়ে গেলেন স্যাম কারেন। ইংল্যান্ডের অলরাউন্ডারের দাম উঠল ১৮ কোটি ৫০ লক্ষ টাকা, যা আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি। কারেন ছাড়া হ্যারি ব্রুক ও বেন স্টোকসও অনেক দাম পেলেন। ব্রুক ১৭ কোটি ৫০ লক্ষ টাকা পেলেন। স্টোকস পেলেন ১৬ কোটি ২৫ লক্ষ টাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ইংল্যান্ডের অলরাউন্ডাররাই এ বারের নিলামে সবার নজরে ছিলেন। সেটাই দেখা গেল।

নিলামের আগে সব থেকে কম ক্রিকেটার ছিল কলকাতা নাইট রাইডার্সে। সব থেকে কম টাকাও ছিল তাদের কাছে। নিলামের শুরুর দিকে তারা তেমন ক্রিকেটার কিনতে না পারলেও শেষ দিকে চমক দিল কেকেআর। শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজ়ার মতো ক্রিকেটারকে কিনল শাহরুখ খানের দল।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G