আইপিএল : তিন টাইগারের সম্ভাবণা

প্রকাশঃ নভেম্বর ৭, ২০২২ সময়ঃ ১:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও দলের কয়েক জন ক্রিকেটার নজর কেড়েছেন। তার ফল তারা পেতে পারেন আইপিএলের নিলামে।

ডিসেম্বর মাসে আইপিএলের নিলাম হওয়ার কথা। বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হলেও আইপিএলের দলগুলির নজরে ৩ বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশের তিন জন ক্রিকেটারের দিকে নজর থাকবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির।

 

লিটন দাস:

এ বারের বিশ্বকাপে খুব ভাল খেলেছেন লিটন। বিশেষ করে ভারতের বিরুদ্ধে তার ইনিংস মুগ্ধ করেছে বিরাট কোহলিকেও। ম্যাচ শেষে বাংলাদেশের সাজঘরে গিয়ে লিটনকে নিজের ব্যাট উপহার দিয়ে এসেছেন কোহলি। শুরুতে নেমে বড় শট খেলার সহজাত দক্ষতা রয়েছে লিটনের। পেসারদের বিরুদ্ধে সামনের পায়ে খেলতে পারেন।

উপমহাদেশের উইকেটেও সফল এই ডান হাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে ৬৩টি ম্যাচে ১৩১৮ রান করেছেন লিটন। স্ট্রাইক রেট ১২৬.৪৮। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। অর্থাৎ, দলে অতিরিক্ত উইকেটরক্ষক হিসাবে রাখা যেতে পারে তাকে। এ বারের নিলামে তার দিকে নজর রাখতে পারেন দলগুলি।

তাসকিন আহমেদ:

বল হাতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছেন তাসকিন আহমেদ। তার সতীর্থ মুস্তাফিজুর রহমান আইপিএলে খেললেও এবারের বিশ্বকাপে মুস্তাফিজুরকে ছাপিয়ে গিয়েছেন তাসকিন। তার গতি সামলাতে হিমশিম খেয়েছেন বড় বড় ব্যাটাররা। বিশ্বকাপে ৮টি উইকেট নিয়েছেন তাসকিন।

নতুন বলে তার উইকেট নেওয়ার দক্ষতার জন্য তার দিকে নজর দিতে পারে আইপিএলের বেশ কিছু দল। ছোট ফরম্যাটের জন্য তাসকিন খুব ভয়ঙ্কর বোলার। কারণ, চার ওভারই একই গতিতে বল করতে পারেন তিনি। তা ছাড়া ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন তাসকিন। সেটাও নজরে থাকবে দলগুলির।

সাকিব আল হাসান:

এ বারের বিশ্বকাপ ভাল যায়নি শাকিবের। কিন্তু তার দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই। ব্যাট হাতে রান না পেলেও বল হাতে খুব একটা খারাপ খেলেননি তিনি। গত কয়েক বছরে আইপিএলে ধারাবাহিক ভাবে খেলা সাকিব এ বার দল পাননি। কিন্তু দলের ফাঁক ভরাট করার জন্য তার দিকে তাকাতে পারে দলগুলি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G