আজকের রাশিফল (১১ই ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ১২:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম

কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rashifolমেষ(২১ মার্চ-২০ এপ্রিল):

দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও পরিকল্পনার বাস্তবায়ন ঘটবে, অবশ্য শত্রুপক্ষের বিরোধিতার সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। এ ছাড়াও দূর ভ্রমণের যোগ প্রবল। পাওনা টাকা আদায় হওয়ায় দিনটি ঋণমুক্তি হিসেবে রেকর্ড হয়ে থাকবে। বাক্য প্রয়োগে সতর্ক থাকুন।

বৃষ(২১ এপ্রিল-২০ মে):
পারিবারিক, পারিপার্শ্বিক সমস্যার সমাধান হবে। কর্মে উন্নতি, ব্যবসা-বাণিজ্য সচল, প্রতিষ্ঠালাভ, শত্রু দমনে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা। গৃহবাড়ি নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারে সাজ সাজ রব রব করবে। এ ছাড়াও প্রচুর অতিথি সমাগত ঘটবে।

মিথুন(২১ মে-২০ জুন):
নিত্যনতুন উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ধৈর্যের পরিচয় দেওয়া সমীচীন হবে। রাগ, জেদ, অহংকার বর্জনের সঙ্গে সঙ্গে পরিশ্রমী ও অধ্যবসায়ী হলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য গলায় পরতে সক্ষম হবেন।

কর্কট(২১ জুন-২০ জুলাই):
কর্ম, ব্যবসা, অর্থলাভে বাধাবিঘ্ন, শত্রুতা বৃদ্ধি, আইনগত ঝামেলা, মানসিক দুশ্চিন্তা ছাড়াও সহকর্মীদের কারণে জবরদস্ত ক্ষতিসাধিত হবে। চাকরবাকর, কর্মচারী, ড্রাইভারদের প্রতি তীক্ষ্ন নজর রাখুন ও বিনিয়োগে সতর্ক থাকুন, নচেৎ ঘাতক বলে প্রমাণিত হবে।

সিংহ(২১ জুলাই-২১ আগস্ট):
জীবনসাথী, আত্মীয়-পরিজন, ব্যবসায়িক অংশিদারদের সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের অবসান ঘটবে। সময়োপযোগী পদক্ষেপ না নিলে দুর্লভ সুযোগ হাতছাড়া হয়ে পড়তে পারে। প্রেমিকযুগলের সতর্কতার সঙ্গে চলাফেরা করার আবশ্যকতা রয়েছে।

কন্যা(২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
অপরিচিত কোনো বয়স্ক লোকের সহযোগিতা প্রাপ্ত হবেন। আত্মবিশ্বাস, মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের বলে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। অবশ্য শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের ফাঁদ পাততে পারে। ভ্রমণ বিনোদন শুভ।

তুলা(২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। ব্যবসা-বাণিজ্য, কর্ম ও বিদেশ গমনের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধাবিঘ্ন এসে হাজির হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। বিনিয়োগ, বন্ধুত্ব, প্রেম শুভ তথা সুদূরপ্রসারী হবে। ভাই-বোনের কারণে মনকষ্ট পাবেন।

বৃশ্চিক(২৩ অক্টোবর-২১ নভেম্বর):
আর্থিক উন্নতি, প্রতিষ্ঠা, ইমেজ, মানসম্মান বৃদ্ধি তথা সাফল্যের সম্ভাবনা। বৈদেশিক সূত্রে লাভবান তথা দূর থেকে শুভ সংবাদের প্রাপ্তি ঘটবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় ও তীব্রগতির বাহন এড়িয়ে চলা সমীচীন হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে।

ধনু(২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
সামাজিক ও কর্মক্ষেত্রে বিরোধিতা, সমালোচনা, অপবাদ শত্রুতা, কাজে বাধাবিঘ্ন, পারিবারিক জটিলতা প্রভৃতির কারণে মন বিষণ্ন হয়ে থাকবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইন্টারনেট ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হওয়ায় পরীক্ষার ফল খারাপ হয়ে পড়বে।

মকর(২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
ক্ষমতা, অবস্থান, জনপ্রিয়তা, অর্থ সমান তালে প্রাপ্ত হবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ মিটে গিয়ে পরিবারে শান্তির সুবাতাস বইবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এ ছাড়াও সম্ভাব্য ক্ষেত্রে তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে।

কুম্ভ(২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
ব্যবসা-বাণিজ্যে অংশিদারদের সঙ্গে ভাঙনের কারণে ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হলেও অবশেষে আপনি জয়ী হবেন। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা বন্ধুত্ব প্রেম সুদূরপ্রসারী হবে। পিতা-মাতার সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন।

মীন(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ যোগাযোগ ফলপ্রসূ হবে সেই সঙ্গে সুনাম সুখ্যাতি পদোন্নতির পথ সুগম করবে। প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে সুফল পাওয়ার সম্ভাবনা। শত্রু ও বিরোধীপক্ষের সব ষড়যন্ত্র নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G