আজকের রাশিফল (১২ই ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল দেখে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : ব্যবসায়ে আগের ক্ষতি timthumbপুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগে শুভ। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কনিষ্ঠ ভ্রাতাভগ্নীদের সাথে সম্পর্ক ভালো যাবে। তাদের কারো কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনা বাধাগ্রস্ত হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতার আশা না করাই ভালো।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। কাজকর্মে অগ্রগতি অব্যাহত থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। তবে বিনিয়োগের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। শেয়ার মার্কেটে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যোগাযোগ শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে নতুন সূর্য উঁকি দিতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। দিনটি সামগ্রিকভাবে শুভ। শরীর মোটামুটি ভালো থাকবে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) : বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ব্যায়াধিক্য দেখা দিতে পারে। অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। আর্থিক লেনদেনে কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। পারিবারিক ঝামেলা মিটে যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) : পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। নতুন কোনো আর্থিক প্রকল্প হাতে নিতে পারেন। বিবাদে জড়াবার আশংকা আছে। রাজনীতিকদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের মানসিক চাপে ভুগতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উসকে দিতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। কর্ম পরিবেশ ভালো থাকবে। কাজকর্মে মন বসাতে পারবেন। আর্থিক দিক ভালো নাও যেতে পারে। প্রবাসীদের কারো কারো দেশে ফেরার সম্ভাবনা আছে। শরীর অসুস্থ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। কর্মোদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভাগ্য স্থানে চন্দ্র আজ আপনার সহায়ক হবে। ভাই-বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। গবেষকদের জন্য দিনটি শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। তুচ্ছ বিষয় নিয়ে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। দূরের যাত্রা শুভ। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনবোধে চিকিত্সকের পরামর্শ নিন। ভাই-বোনদের কারো কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। যানবাহন থেকে সতর্ক থাকুন। দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য ক্ষেত্রে আবেগ ক্ষতির কারণ হতে পারে। অংশীদারি ব্যবসায় সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হবে। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্কতা অবলম্বন করুন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। অকারণ দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো চমকপ্রদ ঘটনা ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন। সময় সব ব্যাপারে অনুকূল নাও থাকতে পারে। তবে রোমান্টিক বিষয়াদির জন্য দিনটি শুভ। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। চাকরিজীবীদের কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। উপার্জনের ব্যাপারে কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G