আজকের রাশিফল (৩রা ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ১:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৬ পূর্বাহ্ণ

কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল দেখে।

Rashifolমেষ: (২১ মার্চ-২০ এপ্রিল):ব্যবসায় হঠাৎ মন্দায় উদ্বেগ দেখা দিতে পারে। তবে তা সাময়িক। ঘনিষ্ঠ বন্ধুর দুঃসময়ে দাঁড়াতে না-পারায় কষ্ট হতে পারে। প্রেমের ক্ষেত্রে মেঘমুক্তি হবে। তবে পরিবারে সন্তানের কাজ কর্মের জন্য আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে।

বৃষ: (২১ এপ্রিল-২১ মে):শ্রম ও অধ্যবসায় সত্ত্বেও পদোন্নতিতে গ্রহের প্রকোপে বাধা আসতে পারে। বন্ধুর সহায়তায় শত্রু দমন করতে পারবেন। গুণীজনের সান্নিধ্যে মানসিক শান্তি লাভ করবেন। প্রেম যোগ নেই।

মিথুন: (২২মে-২১ জুন):দক্ষতার সঙ্গে সাংসারিক সমস্যার সমাধান করতে পারবেন। আজ বাহন ক্রয়ের শুভ দিন। স্পন্ডিলাইটিস জাতীয় রোগে দুর্ভোগ বাড়তে পারে। প্রেমযোগ ক্ষীণ।

কর্কট: (২২ জুন-২২ জুলাই):সৃষ্টিশীল কাজের জন্য প্রশংসা পাবেন। হারানো জিনিস উদ্ধারের সম্ভাবনা কম। নিকটজনের শত্রুতায় পারিবারিক স্থিতি নড়ে যেতে পারে। প্রেমযোগ রয়েছে।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট):মিষ্টভাষণে অন্যকে প্রভাবিত করে কার্যোদ্ধার করতে সক্ষম হবেন। বন্ধুর গৃহে আনন্দ অনুষ্ঠানে বিপত্তির মোকাবিলা করে প্রশংসা লাভ করবেন। জলপথে বিপদের আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে কিছুটা মিলিয়ে চলার চেষ্টা করুন।

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):কর্মক্ষেত্র বদলির চেষ্টা সফল হতে পারে। সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। এই বিরোধ নিয়ে সদা সতর্ক থাকুন। চোখে আঘাত জনিত কারণে দুর্ভোগ বাড়তে পারে।

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):পারিবারিক ক্ষেত্রে হটকারী সিদ্ধান্তের মাসুল দিতে হতে পারে। মামলায় আশানুরূপ ফলের সম্ভাবনা রয়েছে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতি লাভের ফলে আপনি গর্বিত হবেন। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর)অহেতুক বিবাদ-বিতর্কের জেরে কর্মক্ষেত্রে বিড়ম্বনার আশঙ্কা রয়েছে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। দেরিতে হলেও ন্যায্য প্রাপ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমযোগ রয়েছে।

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে ঝামেলা মিটিয়ে প্রশংসা লাভ করবেন। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। নথিপত্রের গোপনীয়তা রক্ষায় আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমযোগ নেই।

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবিলা করতে হবে। মাতৃস্থানীয়া স্বজনের আচরণে কষ্ট পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):বৃত্তিমূলক প্রশিক্ষণে সাফল্য ও কর্মে উন্নতি। বিষয় সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধে অশান্তি বাড়বে। ব্যবসায়ে আপাতত বিনিয়োগ বৃদ্ধি না-করাই ভাল। প্রেমযোগ রয়েছে।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):একাধিক পথে বাড়তি উপার্জনের সুযোগ। ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হতে না-পারলে সুযোগ হাতছাড়া হতে পারে। কোনো নারীকে ঘিরে পরিবারে অশান্তি।

প্রতিক্ষণ ডটকম:

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G