আজ আসছেন ‘সুপার গার্লরা’

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৬ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫২ অপরাহ্ণ

12916934_1076255595767435_7970502705751935133_o

আজ  থেকে গাজী টিভিতে শুরু হচ্ছে পাঁচ তরুণীর নতুন একটি গল্প নিয়ে ধারাবাহিক সুপারগার্লস। ‘সুপারগার্লস’ সিরিজে এই পাঁচ তরুণী অভিনয় করেছেন তাদের নিজেদের নামে।  রয়েছেন,অভিনেত্রী টয়া, নাদিয়া, সাফা কবির, সংগীতশিল্পী কেয়া রহমান ও অন্বেষা। সুপারগার্লস-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভারতীয় অভিনেত্রী ও চিত্রনাট্যকার প্রিয়া ওয়াল। তবে শুটিংয়ে যাওয়ার আগে চূড়ান্ত চিত্রনাট্যের দেখভাল করছেন গাউসুল আলম শাওন। পরিচালনা করছেন তানিম রহমান অংশু। 

92ee0784d26b1671ff3651faad0ed1b0-5710867c362c2
তিনি বলেন, ‘এটি অন্য টিভি সিরিজগুলোর চেয়ে পুরোপুরি আলাদা। নাটকটির চিত্রনাট্য পাওয়ার পর প্রতিটি চরিত্রের সঙ্গে মিল করে ‘সুপার গালর্স’ নাটকের শিল্পী নির্বাচন করা হয়েছে। ‘সুপারগার্লস-এ পাঁচ তরুণীর জীবনের নানা ধরনের গল্প দেখতে পাবেন দর্শকেরা। আমরা অনেক যত্ন নিয়ে এটি নির্মাণ করছি। শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১১টায় প্রচার করা হবে সুপারগার্লস। পাশাপাশি ছয় দিনে দেখানো পর্বগুলো একত্রে টেলিছবি হিসেবে প্রচারিত হবে শুক্রবার রাত ৮টায়। ধারাবাহিকটিতে টাইটেল স্পন্সর হিসেবে আছে ইউনিলিভারের লাক্স, গ্রামীণফোন এবং ফার্নিচার স্পন্সর করেছে হাতিল।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G