আজ ঢাবির ৫০তম সমাবর্তন

প্রকাশঃ মার্চ ৪, ২০১৭ সময়ঃ ১১:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫০তম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের খেলার মাঠে আয়োজন করা হয়েছে সমাবর্তন অনুষ্ঠানের। আজ সকাল থেকেই শুরু হচ্ছে সমাবর্তনের কার্যক্রম।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা থাকবেন কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য অমিত চাকমা। এ অনুষ্ঠানে তাঁকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে।

সমাবর্তনে ৯৪টি স্বর্ণপদকের জন্য ৮০ জন পদকপ্রাপ্ত, ৬১ জন পিএইচডি, ৪৩ জন এমফিল ও ১৭ হাজার ৮৭৫ জন গ্র্যাজুয়েট অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সমাবর্তন দিবস শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এ দিবসটির জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা একাডেমিক সনদ ও পদক গ্রহণ করে থাকেন।’

উপাচার্য ড. আরেফিন সিদ্দিক আরো বলেন, ‘স্বাধীনতা-পূর্ব ও উত্তরকালে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বন্ধ ছিল। কিন্তু বর্তমানে আবার বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের সংস্কৃতি চালু হয়েছে।’ এ সংস্কৃতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাবর্তন সুষ্ঠুভাবে পালনের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G