আমাকে খেতে দিত না; খালি লাঠি দিয়ে মারতো

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৭ সময়ঃ ১০:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৩ পূর্বাহ্ণ

আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করা হয় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত শিশু সুমাইয়াকে (৫)।

সুমাইয়া বলে, ‘এতদিন বৃষ্টি পচা আন্টির কাছে ছিলাম, আমাকে খেতে দিত না আর খালি লাঠি দিয়ে মারত।’ সুমাইয়াকে মা-বাবার কাছে তুলে দেন ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই।

এদিকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লালবাগ বিভাগের (ডিসি) উপকমিশনার মো. ইব্রাহিম খান জানান, এ ঘটনায় সিরাজ মিয়া ওরফে বাবুল ও সাবিনা আক্তার বৃষ্টি নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জুরাইনের রহমতবাগ এলাকার দক্ষিণ ধনিয়ায় কামাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ঘর থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২ এপ্রিল কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হয় ছয় বছরের সুমাইয়া। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়। এর পর থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G