‘আমার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এটি নয়’

প্রকাশঃ মার্চ ১০, ২০১৭ সময়ঃ ১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৬ পূর্বাহ্ণ

‘আমার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এটি নয়’ বলে ‘হুরুন গ্লোবাল’র দেওয়া তথ্য অস্বীকার করেছেন ‘বেক্সিমকো গ্রুপ’র কর্ণধার ও ব্যবসায়ী সালমান এফ রহমান।

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় সালমান এফ রহমানের নাম প্রকাশ করে চীনা প্রতিষ্ঠান ‘হুরুন গ্লোবাল’। বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকায় বৃহস্পতিবার বিকেল থেকে সংবাদটি ছাপানো হয়। তবে এই সম্পদের হিসাব ‘নিজের নয়’ বলে দাবি করেন তিনি।

গণমাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো এক বার্তায় সালমান এফ রহমান উল্লেখ করেন, “আজ বেশকিছু অনলাইন পত্রিকায় ‘বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সালমান এফ রহমান’ শীর্ষক একটি সংবাদ আমার নজরে এসেছে। চীনা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল’র বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আমার সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার। প্রতিষ্ঠানটি কিভাবে এই সম্পদের হিসাব করেছে তা আমার জানা নেই। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বেক্সিমকো গ্রুপের নিট সম্পদের পরিমাণ এর কাছাকাছি হতে পারে। আমার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এটি নয়।’

প্রসঙ্গত, হুরুন গ্লোবাল তাদের ওয়েবসাইটে উল্লেখ করে, বর্তমানে বিশ্বে শীর্ষ ধনকুবের রয়েছেন দুই হাজার ২৫৭ জন। ৬৮ দেশের শীর্ষ ধনকুবেরদের এই তালিকায় বাংলাদেশি হিসেবে সালমান এফ রহমান রয়েছেন ১৬৮৫তম অবস্থানে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমানের মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি মার্কিন ডলার বলে হুরুন গ্লোবাল জানায়।

হুরুন গ্লোবালের চেয়ারম্যান হুজওয়ার্ফ বলেন, ‘বিশ্বের সম্পদ কুক্ষিগত হচ্ছে ধনকুবেরদের হাতে। তবে ধনকুবেরদের জন্য এটি আরেকটি ভালো বছর। তালিকার ১০৩৭ ধনকুবেরের সম্পদের পরিমাণ বেড়েছে। এছাড়া চলতি বছরের ধনকুবের তালিকায় যোগ হয়েছে নতুন ৩৪৩ মুখ। তবে এর মধ্যে ৭৪০ জনের সম্পদের পরিমাণ কমে গেছে। এছাড়া গত বছরের তালিকায় থাকা ২৭৬ জন তাদের জায়গা হারিয়েছেন।’

এছাড়া ধনকুবের রাজধানী হিসেবে তালিকায় উঠে এসেছে বেইজিং। হুরুন গ্লোবালের ওই তালিকায় ৬০৯ ধনকুবের নিয়ে প্রথম স্থানে রয়েছে চীন; দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র (৫৫২ ধনকুবের)। হুজওয়ার্ফ বলেন, ‘বিশ্বের অর্ধেক ধনকুবের রয়েছে চীন ও যুক্তরাষ্ট্রে।’

গত বছর আরব আমিরাত থেকে ১৬ জন ধনকুবেরের নাম উঠে এলেও এ বছর তা বেড়ে হয়েছে ২১। দেশটির অবস্থান ১৯। জিসিসিভুক্ত অন্য দেশগুলো থেকে কোনো ব্যক্তি এই তালিকায় জায়গা পায়নি।

অপরদিকে, ১১ জন ভারতীয় ধনকুবের এ বছর তাদের অবস্থান হারিয়েছে। দেশটির ১০০ জন ধনকুবেরের নাম রয়েছে ওই তালিকায়। গত বছর তৃতীয় অবস্থানে জায়গা করে নিলেও এ বছর সেই অবস্থান থেকে ছিটকে চতুর্থ স্থানে রয়েছে দেশটি। জার্মানি উঠে এসেছে তৃতীয় স্থানে।

তালিকায় থাকা শীর্ষ ১০ ধনীর আটজনই যুক্তরাষ্ট্রের। মাইক্রোসফটের প্রধান বিল গেটস এ বছরও বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন। তার সম্পদের পরিমাণ ৮১০০ কোটি ডলার।

এরপরই আছেন ওয়ারেন বাফেট, জেফ বেজশ, আমানসিও ওর্তেগা, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, লেরি ইলিসন, কার্লোস স্লিম হেলু ও তার পরিবার, ডেভিড কোচ, চার্লস কোচ ও মাইকেল ব্লুমবার্গ। তবে শীর্ষ ১০ ধনীর তালিকায় এ বছর নতুন কোনো মুখ জায়গা পায়নি।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই তালিকার ৩৯৫তম অবস্থানে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ও ধনকুবের ট্রাম্পের সম্পদের পরিমাণ ৪৫০ কোটি ডলার।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G