আমিন খান-পপি’র ‘লাভস্পিড’

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

Amin-Khan-and-Poppyআগামী ঈদুল ফিতরের জন্য নির্মিত লাভস্পিড শিরোনামের একটি টেলিফিল্মে জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় নায়ক আমিন খান ও এক সময়ের ব্যস্ত নায়িকা পপি।

দীর্ঘদিন পর একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন এই তারকা জুটি। টেলিফিল্মটি পরিচালনা করেছেন জিএম সৈকত।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ টেলিফিল্মে আমিন খান ও পপির সঙ্গে প্যারালাল চরিত্রে অভিনয় করেছেন নবাগতা লেমন।

টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘ব্যতিক্রমী গল্পের কারনে দীর্ঘদিন পর ছোটপর্দায় অভিনয় করলাম। নবাগতা লেমন সম্পর্কে তিনি বলেন, নতুন হলেও লেমনের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

দীর্ঘদিন পর আমিন খানের সঙ্গে জুটিবদ্ধ হওয়া প্রসঙ্গে পপি বলেন, ‘ভালো গল্প পেলাম বলে দীর্ঘদিন পর আমিনের সঙ্গে কাজ করলাম। এ ছাড়া এই টেলিফিল্মটির অন্যতম নায়িকা চরিত্রে  লেমনও নতুন হিসেবে খুব ভালো করেছে।’

নির্মাতা প্রতিষ্ঠান লাইমলাইট এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত এ টেলিফিল্মটি আসছে রোজার ঈদে কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G