ইনজুরির শংকায় নেইমার

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০২২ সময়ঃ ২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

সার্বিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচে হলুদ জার্সিধারীরা ২-০ গোলে জিতলেও আঘাত পেলেন তারকা নেইমার। তাঁর গোড়ালিতে ইনজুরি রয়েছে, যন্ত্রণায় ছিল প্রচন্ড। এমন অবস্থায় বিশ্বকাপের অন্য ম্যাচে নেইমারকে মাঠে দেখা যাবে কি না সেই আশঙ্কায় রয়েছেন সমর্থকরা। তবে ব্রাজিল কোচ তিতে ভিন্ন কথা বললেন। তিনি আত্মবিশ্বাসী যে, পরের ম্যাচে খেলতে পারবেন নেইমার।

আঘাত পেয়ে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নেইমার। সাইড বেঞ্চে বসে পায়ে বরফ দিতে দেখা যায় তাঁকে। সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচ ট্যাকেল করেন নেইমারকে। ডান পায়ে গোড়ালিতে আঘাত পেয়েছেন নেইমার। পা ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ব্রাজিলের অধিনায়ককে। বেঞ্চে বসে মুখ ঢেকে কাঁদতেও দেখা যায় নেইমারকে।

কোচ তিতে বলেছেন, “নেইমারের পরের ম্যাচে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপে খেলতে দেখা যাবে ওকে।” নেইমার যে আঘাত পেয়েছেন তা প্রথমে বুঝতেই পারেননি তিতে। তিনি বলেন, “আমি বুঝতে পারিনি যে নেইমারের আঘাত লেগেছে। ওর ক্ষমতা আছে এই ইনুজরি সারিয়ে মাঠে ফেরার।”

অন্যদিকে ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার বলেন, “ডান গোড়ালিতে আঘাত প্রাপ্ত নেইমার। সার্বিয়ার ফুটবলারের হাঁটুতে লেগে চোট পেয়েছে ও। বেঞ্চেই চিকিৎসা করা হয়েছে। ফিজ়িও-র সঙ্গে রয়েছে নেইমার ও। ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে নেমারের আঘাত কতটা সেটা বোঝার জন্য। এমআরআই করা হয়নি। শুক্রবার আরও এক বার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই কোনও কিছু বলা সম্ভব নয়।”

বিশ্বকাপে গ্রুপ জি-তে রয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার সার্বিয়াকে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিয়েছে তারা। সোমবার তারা খেলবে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে। ক্যামেরুনকে হারিয়ে তারাও ৩ পয়েন্ট পেয়েছে।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G