ইমরানের অবস্থা ভাল

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২২ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গুলিবিদ্ধ করার ঘটনার একজন প্রেফতার হয়েছে। তবে খানের অবস্থা ‘ভাল’ বলে জানিয়েছে তার চিকিৎসক।  শুক্রবার সকালে সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ তথ্য জানায়।

পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্স-রে ও স্ক্যান হয়েছে। ইমরান খানের সাবেক সহকারী ডা. ফয়সাল সুলতান লাহোরের শওকত খানম হাসপতালের বাইরে সাংবাদিকদের জানান, ইমরানের অবস্থা স্থিতিশীল হলেও এক্স-রে ও স্ক্যানে দেখা গেছে, পায়ে এখনো বুলেটের কিছু অংশ রয়ে গেছে। তার টিবিয়া শিন বোনে একটি চিপসও দেখা গেছে। অপারেশন থিয়েটারে নিয়ে বুলেটের বাকি অংশ বের করা হবে।

গতকাল লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে দল প্রধান ইমরান খানসহ ৩ জন গুলিবিদ্ধ হোন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G