ঈদের অনুষ্ঠানে রোজিনা-পূর্ণিমা

প্রকাশঃ জুন ১১, ২০১৫ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

purnima picঈদে রঙ্গিণ পর্দায় ফিরছেন দুই প্রজন্মের দুই নায়িকা রোজিনা ও পূর্ণিমা। তবে বড়পর্দায় নয়,তাদের দেখা যাবে ছোটপর্দায়।
রোজিনা এখন লন্ডন থাকেন, তাই তাকে নিয়মিত দেখা যায়না। অন্যদিকে মাতৃত্বজনিত বিরতির পর ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন পূর্ণিমা। এর মাঝেই ঈদে তাদের পাওয়া যাবে ব্যতিক্রমী এ দুই অনুষ্ঠানে।
চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালার জন্য নিজের পরিকল্পনা ও পরিচালনায় ‘এই মন তোমাকে দিলাম’ শিরোনামে বেশ কয়েকটি জনপ্রিয় গানে রোজিনার সঙ্গে অভিনয় করছেন এই প্রজন্মের জনপ্রিয় নায়ক ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খান। এক্ষেত্রে নৃত্য পরিচালনায় রোজিনাকে সহযোগিতা করছেন আজিজ রেজা।

অন্যদিকে পূর্ণিমাকে দেখা যাবে ‘লাক্স স্টাইল ওয়াচ’ এ। অনুষ্ঠানটি একসঙ্গে ১৮টি চ্যানেলে একই সময়ে প্রচার করা হবে। সোমবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে এই অনুষ্ঠানে শুটিংয়ে অংশ নেন পূর্ণিমা। আর এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। তানিয়া আহমেদের গ্রন্থনা ও পরিকল্পনায় ‘লাক্স স্টাইল ওয়াচ’ অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করছেন সোনিয়া ও টয়া।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G