উচ্চ শিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ মে ১৪, ২০১৬ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

pic.scotland

‘বিদেশে উচ্চ শিক্ষা ও ভবিষ্যত ক্যারিয়ার’ শিরোনামে শনিবার(১৪মে) অনুষ্ঠিত হয়ে গেল নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব স্কটল্যান্ড এর যৌথ উদ্যোগে এক বিশেষ সেমিনার।  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন ইউনিভার্সিটি অব স্কটল্যান্ড এর হেড অব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিকুটমেন্ট ফারহান রোহিলা।

পরিচালনায় ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিচালক ওভারসিজ জনাব জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তরা বিদেশে উচ্চ শিক্ষায় ক্রেডিট ট্রান্সফার কৌশল, উচ্চতর ডিগ্রী,শিক্ষার সার্বিক পরিবেশ,দেশীয় পরিবেশে বিদেশী ডিগ্রী এবং দক্ষতা বাড়াতে ছাত্র-ছাত্রীদের করণীয় বিষয়ের উপর গুরুত্ব দেন। সেই সঙ্গে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য উদাত্ত আহবান জানান।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক, উপ-উপাচার্য ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম ও ট্রেজারার মো: আনোয়ার হোসাইন।
 অন্যান্যদের মধ্যে আরোও ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান সহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা ।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G