উত্তরায় গাড়িতে আগুন,শিশু দগ্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

fire_653058508রাজধানীর উত্তরার কসাইবাড়ি এলাকায় পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসে ঘুমিয়ে থাকা হেল্পার নাজিম উদ্দিন (১২) নামে এক ‍শিশু দগ্ধ হয়েছে।
বুধবার ( ৪ ফেব্রুয়ারি)  রাত ৩টার দিকে হরতাল ও অবরোধ সমর্থকরা আবদুল্লাহপুর থেকে গুলিস্তান চলাচলকারী ৩ নম্বর বাসে আগুন দেয়।আহত নাজিম উদ্দিনের বাড়ি শেরপুর জেলার শীবর্দি এলাকায়। সে রাজধানীর মধুবাগ এলাকায় থাকে।
প্রথমে শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, শিশুটির দেহের পাঁচ শতাংশ  পুঁড়ে গেছে। তার চিকিৎসা চলছে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G