উত্তর কোরিয়ার আবারো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

প্রকাশঃ ডিসেম্বর ১৮, ২০২২ সময়ঃ ১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

সিউলের সেনাসূত্র এ খবর জানিয়েছে উত্তর কোরিয়া রোববার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে কি ধরণের ক্ষেপণাস্ত্র তা সনাক্ত করা যায়নি।

এ বছর ২০২২ সালে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারনে কোরীয় উপদ্বীপ জুড়ে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। গত মাসে দেশটি সর্বশেষ উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া রোববার পূর্ব সাগরে অসনাক্ত এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

অন্যদিকে এর আগে উত্তর কোরিয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড ফুয়েল মটরের পরীক্ষা চালিয়েছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম একে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করে বলেছে, এটি নতুন ধরনের কৌশলগত অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হবে।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে জাতিসংঘের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

গত মাসে ‘মনস্টার মিসাইল হোয়াসোং ১৭’ এর উৎক্ষেপণ দেখতে গিয়ে দেশটির নেতা কিম জং উন ঘোষণা দিয়ে বলেছেন, তিনি চান উত্তর কোরিয়া বিশে^র সবচেয়ে শক্তিধর পরমাণু দেশ হোক।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G