উদ্বোধন হল এনএসআরএম এর বিপনণ কার্যক্রম

প্রকাশঃ অক্টোবর ১৭, ২০১৬ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ণ

nsrm

গুণগতমান সম্পন্ন ও টেকসই পণ্য বাজারজাতকরণের অঙ্গিকার নিয়ে বাজারে আসা নুর নাহার স্টিল এন্ড রি-রোলিং মিল্স লিমিটেড বিপনণ কার্যক্রম শুরু করেছে।

সোমবার সকালে নগরীর বহদ্দারহাটের মেসার্স হোসেন এন্ড ব্রাদার্স এর স্বত্তাধিকারী এস এম হোসেন চৌধুরীর কাছে পণ্য তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক এর ডিএমডি আব্দুল জব্বার চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ভিপি নাজিম উদ্দীন, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোসলে উদ্দীন মনসুর, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক হালিশহর শাখার ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান, প্রাইম ব্যাংক জুবলি রোড শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. তাজুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংক চকবাজার শাখার প্রধান শাহজাহান, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক হালিশহর শাখার এক্সিকিউটিভ অফিসার মো. মিজানুর রহমান, নুরুল আমীন, মাহবুব আলম, বিশিষ্ট মুক্তিযুদ্ধা সেকান্দর চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, এনএসআরএম’র এজিএম (প্রশাসন) জাহাঙ্গীর আলম, এজিএম নকিব উদ্দীন ভূঁইয়া, ম্যানেজার এইচআর স্টিপেন মুৎসুদ্দি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G