এই জয় মুসলিম বিশ্বের জন্য আনন্দদায়ক, আমি গর্বিত – ওজিল

প্রকাশঃ ডিসেম্বর ১১, ২০২২ সময়ঃ ১০:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

২০২২ ফুটবল বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আফ্রিকার দেশ মরক্কো। কাতার বিশ্বকাপে সকল নাটকীয়তা দেখা হয়ে গিয়েছে, এমনটা ভেবে রাখলে তাদের জন্য ছিল মরোক্কান রূপকথার আরেক অধ্যায়। আটলাস সিংহরা মরুর বুকে চমক দেখিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের সেমিফাইনালে।

তারকা ফুটবলার মেসুত ওজিল মরক্কোর জয়ের পর মন্তব্য করেছেন। তিনি জানান, আফ্রিকান ও মুসলিম দেশ মরক্কোর জয়ে গর্বিত। এই জয় মুসলিম বিশ্বের জন্য আনন্দদায়ক বলে জানিয়েছেন এই ফুটবলার।

কাতার বিশ্বকাপে উদয় হয়েছে নতুন সূর্যের। সেই সূর্যটা প্রথমবারের মত দূতি ছড়াচ্ছে ফুটবলের বিশ্বমঞ্চে। প্রথম আফ্রিকান দল হিসেবে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।

তারকা ফুটবলার মেসূত ওজিলের কথা ধরে বলতে হয় হোয়াট এ টিম। কি দারুণ এচিভম্যান্ট আফ্রিকান ও মুসলিম দলটির।জার্মানি তারকা ফুটবলার মেসুত ওজিল বলেন, আমি গর্বিত, কি দারুণ একটা দল। আফ্রিকান ও মুসলিম দেশ হিসেবে কি অসাধারণ অর্জন। এটা মুসলিম বিশ্বের জন্যও আনন্দদায়ক। এই জয় অনেক মানুষকে আশাবাদী করবে এবং স্বপ্ন দেখাবে।

স্পেন বধের পর পর্তুগাল বধ। উল্লাসে মাতলেও সেটিতে যেনো ছিলো পরিমাপের ছাপ। আসরের শুরু থেকেই দলটির পরিমিতি বোধ আর সাধাসিধা চলন জনপ্রিয়তার শীর্ষে কাতার বিশ্বকাপে।

প্রতিটি ম্যাচ জয়ের পর মাঠে সেজদায় লুটিয়ে পড়া দলটা এরই মধ্যে মুসলিম বিশ্বে আলাদা জায়গা করে নিয়েছে।কিন্তু এই দলের ফুটবলাররা উঠে এসেছে হত দরিদ্র পরিবার থেকে। জীবন সংগ্রামে নিজেদের বারবার প্রমাণ করে।৩৭০ লাখ মানুষের দেশ মরক্কো। তার সাথে ওতপ্রোতভাবে জড়িত ৪ লাখ মানুষ। ২৬ জনের দলে ১৪ জন খেলোয়াড়ই সেই ৪ লাখ মানুষের মধ্য থেকে।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G