একাধিক আবেদন, এসব শিক্ষার্থী কোনোভাবেই ভর্তি হতে পারবে না : শিক্ষামন্ত্রী

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০২২ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ অপরাহ্ণ

শিক্ষা প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির ফলাফলের ডিজিটাল লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি- ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির ফলাফলের ডিজিটাল লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি- ছবি: সংগৃহীত

‘মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে যেসব শিক্ষার্থী জন্মনিবন্ধনে নাম বা জন্মসনদের পৃথক নম্বর দিয়ে একাধিক আবেদন করেছে তাদের ভর্তি বাতিল করা হবে। কারণ, ভর্তির সময় জন্মনিবন্ধন যাচাই করা হবে’ কথা গুলো বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির ফলাফলের ডিজিটাল লটারির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত পাঁচটি আবেদন পাওয়া গেছে- যারা জন্মনিবন্ধনের নাম এদিক-ওদিক করে ও জন্মসনদের নম্বর ভিন্ন করে একাধিক আবেদন করেছে। সবাই ধরা পড়েছে। এসব শিক্ষার্থী কোনোভাবেই ভর্তি হতে পারবে না।

তিনি আরো বলেন, আগে প্রতি বছর ভর্তিযুদ্ধ হতো। শিক্ষার্থীদের যুদ্ধে নামিয়ে দেওয়া হতো। একটা শিশু ভর্তি হতে এসেই হতাশ হয়ে যেত। আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেত। এখন আর সেটা হচ্ছে না।

ডা. দীপু মনি বলেন, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কেউ বাদ যাবে না। কারণ, শিক্ষার্থীর থেকে আসন বেশি। এখন মেধার সমতা হবে। কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়েছে। এ লটারি শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। শিক্ষক যারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তাদের এখন সব শিক্ষার্থীকে মেধার তারতম্য থাকলেও সঠিকভাবে শিক্ষা দিতে হবে। যারা এখনো লটারিতে আসেনি তাদেরও কিন্তু লটারিতে আনার চেষ্টা চলছে।’

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G