এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৬ সময়ঃ ৯:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

tyutyutসারা দেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে প্রথম দিনের পরীক্ষা।

মূল পরীক্ষা আগামী ৮ মার্চ শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ৯ থেকে ১৪ মার্চ চলবে। আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর থেকেই বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের পরীক্ষা আগে হবে। পরে হবে সৃজনশীল অংশের পরীক্ষা। দুই অংশের পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এর মধ্যে ছাত্র ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ এবং ছাত্রী ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন। এ বছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৯২৭ জন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৭১৪ জন।

বিশেষ পরীক্ষার্থীর সংখ্যা (যারা ১, ২, ৩ ও চার বিষয়ে অকৃতকার্য হয়েছে) ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ জন। গত বছরের চেয়ে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে ছাত্র বৃদ্ধি পেয়েছে ৭৯ হাজার ৫৯৪ এবং ছাত্রী বৃদ্ধি পেয়েছে ৯২ হাজার ৬৬৩ জন। গত বছরের তুলনায় মোট প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ৩১১টি এবং কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ২৭টি। বিদেশে ৮টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। এসব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪০৪ জন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G