সূর্যগ্রহণ ২৫ অক্টোবর

প্রকাশঃ অক্টোবর ২০, ২০২২ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

এ মাসের ২৫ অক্টোবর সূর্যগ্রহণ হবে। তবে সেটা আংশিক এবং বিকেল ৫টা ১২ সেকেন্ডে হবে সর্বোচ্চ গ্রহণ। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিটি ১২ সেকেন্ডে। বাংলাদেশের আকাশে গ্রহণ দেখা যাবে, তবে যদি আকাশ পরিস্কার থাকে তাহলেই।

’ গ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৬৫ মিনিট ৩০ সেকেন্ডে। ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে গ্রহণ শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, গ্রহণ শেষ হবে ৫টা ২৩ মিনিটে’ এ তথ্য আজ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মোহা. আছাদুর রহমান দিয়েছেন।

অন্যদিকে চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে গ্রহণ শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।

খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে গ্রহণ শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে।

আর রাজশাহীতে গ্রহণ শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G