কবরস্থানে ওয়াই ফাই সংযোগ

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ণ

7831a1957f83a1fc8162e310ee26f36c3aa0fd5eএখন থেকে কবরস্থানগুলোও হবে ডিজিটাল। সেখানেও থাকবে ওয়াই ফাই সংযোগ। কিন্তু কেন? মৃত মানুষেরা ফেসবুক চালাবে তাই!

ঠিক তা নয়, কবরস্থানে ওয়াই ফাই সংযোগ দেওয়া হচ্ছে যাতে কবরস্থানে যেসব বিখ্যাত মানুষদের দাফন করা হয়েছে তাদের সম্পর্কে সবাই জানতে পারেন, কার কবর কোথায় সেটা খুঁজে বের করতে পারেন ।

সেই লক্ষ্যে রাশিয়ার তিনটি বিখ্যাত কবরস্থানে ওয়াই ফাই সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের মাঝামাঝি সময়ে এই কাজ সম্পূর্ণ হবে।

শহরের কবরস্থানগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরটেম ইয়েকিমভ বলেছেন, ‘এই তিনটি কবরস্থানে যেসব বিখ্যাত লোকজনকে দাফন করা হয়েছে সবাই যাতে তাদের সম্পর্কে জানতে পারেন, কার কবর কোথায় সেটা খুঁজে বের করতে পারেন সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত’।
তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষ যাতে আরো বেশি করে এসব কবরস্থানে আসেন এবং সেটা যাতে তাদের জন্যে আনন্দদায়ক হয় সেজন্যেই বিনা খরচায় ইন্টারনেট সেবা দেওয়া হবে’।

মস্কোর এই তিনটি কবরস্থান খুবই জনপ্রিয়। সবচেয়ে বেশি জনপ্রিয় নভোদেভিচি নামের একটি কবরস্থান। পর্যটকদের জন্যেও এটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এই কবরস্থানে যেসব বিখ্যাত লোকজনদের সমাধিস্থ করা হয়েছে তাদের মধ্যে আছেন লেখক আন্তন চেখভ, সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। আরেকটি গোরস্থান ট্রয়েকুরোভস্কিতে খুবই সম্প্রতি দাফন করা হয়েছে বিরোধী নেতা বরিস নেমসভকে।

যে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ওয়াই ফাই সংযোগ স্থাপনের কাজটি করবে; তার প্রধান বলেছেন, ‘নিহতদের প্রতি শ্রদ্ধা রেখেই অত্যন্ত স্পশর্কাতর এই কাজটি আমরা করবো।’

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G