করোনায় আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া

প্রকাশঃ অক্টোবর ২, ২০২০ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, “কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।”  খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের।

এর আগে করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন। তার নাম হোপ হিকস।

বিবিসি জানায়, আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস।

এমনকি বুধবারে হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়তেও ট্রাম্পের সঙ্গে ছিলেন ৩১ বছর বয়সী ওই নারী।

মঙ্গলবারে ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে চড়ার সময় মুখে মাস্ক ছিল না হিকসের। সেসময়ের তোলা ছবিতেই বিষয়টি স্পষ্ট হয়।

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, হিকসের করোনা উপসর্গ দেখা দিয়েছিল এবং এয়ার ফোর্স ওয়ানে মিনেসোটা থেকে ফিরেই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G